প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৩:৫১ পি.এম
ইরানে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

ইরানে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ
যশোর প্রতিনিধি
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে প্রাচ্য সংঘ যশোরের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রাচ্য সংঘ যশোরের আহ্বায়ক খবির উদ্দিন সুইট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজিন খান।
প্রাচ্য সংঘ যশোরের সদস্য সচিব সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত, প্রাচ্য সংঘের সাবেক সভাপতি আল মামুন, ইসলামী গবেষক সৈয়দ মইনুল ইসলাম, সংগঠনের সদস্য ইকবাল টিয়া, মাহবুবুল হক ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
বক্তারা ইরানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানান। তারা বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল দড়াটনা ভৈরব চত্বর এলাকা প্রদক্ষিণ করে।
প্রকাশক- জাকিয়া সুলতানা সীমা : সম্পাদক- শেখ মোর্শেদ : কার্যালয়ঃ মাহমুদ শাহ শপিং সেন্টার (২য় তলা), তালতলা পয়েন্ট, সিলেট। ফোনঃ 01782-601095 : 01752-941026 : রেজি নং সিল ১৭০/২০২০ সাল
www.dailyjagratasylhet.com