ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক,যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত
যশোর অফিস
শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সকল ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম স্বাভাবিকভাবে খোলা থাকবে।
শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের অংশগ্রহণে জরুরি অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুর ঘটনায় শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে যবিপ্রবিতেও রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
প্রকাশক- জাকিয়া সুলতানা সীমা : সম্পাদক- শেখ মোর্শেদ : কার্যালয়ঃ মাহমুদ শাহ শপিং সেন্টার (২য় তলা), তালতলা পয়েন্ট, সিলেট। ফোনঃ 01782-601095 : 01752-941026 : রেজি নং সিল ১৭০/২০২০ সাল
www.dailyjagratasylhet.com