চূড়ান্ত হয়ে গেছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল। শেষ দল হিসেবে আগামী আসরে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আল আমেরাতে বৃহস্পতিবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে আরব আমিরাত। এখান থেকে আগের দিন বিশ্বকাপে জায়গা করে নেয় নেপাল ও ওমান।
বাছাইয়ের সুপার সিক্স পর্বে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আরব আমিরাত। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল, ৬ পয়েন্ট নিয়ে তিনে ওমান। এই দুই দলের ম্যাচ বাকি আছে একটি করে।
প্রকাশক- জাকিয়া সুলতানা সীমা : সম্পাদক- শেখ মোর্শেদ : কার্যালয়ঃ মাহমুদ শাহ শপিং সেন্টার (২য় তলা), তালতলা পয়েন্ট, সিলেট। ফোনঃ 01782-601095 : 01752-941026 : রেজি নং সিল ১৭০/২০২০ সাল
www.dailyjagratasylhet.com