বেনাপোলে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত
যশোর প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট গোডাউনের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত নারীর নাম তাহেরা (২৭)। তিনি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরা শার্শা আপিল জুট মিলের একজন কর্মচারী ছিলেন। গত বৃহস্পতিবার সাড়ে ৬টার দিকে কাজ শেষে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফেরার পথে ২২ নম্বর গোডাউনের সামনে পাকা রাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাহেরাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে হাসপাতালের তিনি মারা যান।
প্রকাশক- জাকিয়া সুলতানা সীমা : সম্পাদক- শেখ মোর্শেদ : কার্যালয়ঃ মাহমুদ শাহ শপিং সেন্টার (২য় তলা), তালতলা পয়েন্ট, সিলেট। ফোনঃ 01782-601095 : 01752-941026 : রেজি নং সিল ১৭০/২০২০ সাল
www.dailyjagratasylhet.com