প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৫:৩৭ পি.এম
যশোরে সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত
যশোর প্রতিনিধি
যশোর শহরের কুয়াদা ও সুতিঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে যশোর থেকে খুলনার উদ্দেশে একটি প্রাইভেটকারযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা তিনজন গুরুতর আহত হন।
আহতরা হলেন— আব্দুল জলিল (৩০), পিতা সাইদুর রহমান, বাড়ি কালকিনি আন্ডারচর, মাদারীপুর; জাকির হোসেন (২৭), পিতা নুর ইসলাম, বাড়ি চকবাজার, ঢাকা এবং রহমত আলী (১৮), পিতা সাধু মিয়া, বাড়ি শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আব্দুল জলিল ও জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রকাশক- জাকিয়া সুলতানা সীমা : সম্পাদক- শেখ মোর্শেদ : কার্যালয়ঃ মাহমুদ শাহ শপিং সেন্টার (২য় তলা), তালতলা পয়েন্ট, সিলেট। ফোনঃ 01782-601095 : 01752-941026 : রেজি নং সিল ১৭০/২০২০ সাল
www.dailyjagratasylhet.com