May 21, 2026, 5:28 am

গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

জাকারিয়া আবুল

গোলাপগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) বিকেলে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ আবু সাঈদ পিপিএম-এর নেতৃত্বে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা বড়বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ছুনু মিয়া (৫১)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, আটককালে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৮ হাজার টাকা।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।