July 21, 2026, 5:53 pm
শিরোনাম :
আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সিলেটে আইসিসিআর স্কলারশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত প্রবাসীদের নিয়ে মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি ডিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দ্রুত বিচার আইনের মামলায় বাঘার শরিফ উদ্দিনের সহযোগী ফারুক আহমদ মছরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে রক্তাক্ত বিয়ানীবাজার: ২৪ ঘণ্টায় দুই হত্যাকাণ্ড, কন্যা হত্যা মামলায় বাবা গ্রেফতার খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ নেতার ছবি প্রকাশ সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

ডিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক

Reporter Name

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিশেষ অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ, একটি মিনি পিকআপসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাত ৪টার দিকে উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু গ্রামের আব্দুল নূরের ছেলে মো. কাউসার (২১) কে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ এবং একটি মিনি পিকআপ জব্দ করা হয়। উদ্ধার করা মাদক ও জব্দকৃত গাড়ির বাজারমূল্য ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।