May 21, 2026, 5:28 am

বাংলাদেশ বিশ্বকাপ না খেললে ক্ষতি ৩৩০ কোটি টাকা!

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ বিশ্বকাপ না খেললে ক্ষতি ৩৩০ কোটি টাকা!

খেলা ডেস্ক 

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পথে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুরোধের পরও বিশ্বকাপের ম্যাচ ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি, ফলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ থেকে সরে গেলে বিসিবির প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৩০ কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে। এর ফলে সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও অন্যান্য বাণিজ্যিক আয়ও সংকটে পড়বে, যা বোর্ডের মোট বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতির সমান।

বিসিবি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানিয়ে আইসিসির কাছে ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল, তবে আইসিসি তা প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার পর্যন্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় দেয়। তবে নিরাপত্তা মূল্যায়নকে বিসিবি গ্রহণযোগ্য মনে না করায় টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।

বিশ্বকাপ থেকে সরে গেলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড টিম অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এখনও ক্রিকেট স্কটল্যান্ডকে আনুষ্ঠানিক কোনো তথ্য দেওয়া হয়নি।

আইসিসিকে আবারও চিঠি দিলো বিসিবি, জানানো হয়েছে নতুন দাবি

এই পরিস্থিতি ক্রীড়া ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করলেও আর্থিক দিক থেকেও বিসিবির জন্য মারাত্মক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো কেবল খেলার মাঠেই নয়, দেশের ক্রিকেট অর্থনীতির ক্ষেত্রেও বিরাট ক্ষতি বয়ে আনবে।