May 21, 2026, 5:27 am

যশোরে র‍্যাব-৬’র অভিযানে কুখ্যাত ডাকাত জালাল শেখ গ্রেফতার

মোশারফ করিম

যশোরে র‍্যাব-৬’র অভিযানে কুখ্যাত ডাকাত জালাল শেখ গ্রেফতার
যশোর প্রতিনিধি
যশোরে র‍্যাব-৬ এর অভিযানে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার আসামি কুখ্যাত ডাকাত জালাল শেখকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ২১ দুপুরে সদর থানার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব-৬ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে জালাল শেখকে গ্রেফতার করে। তিনি চাউলিয়া এলাকার মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত জালাল শেখের বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা,২টি অস্ত্র আইনে মামলা ও ১টি চুরির মামলাসহ মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ছিলেন।
গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।