May 21, 2026, 5:30 am

যশোর শ্রমজীবি, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ

মোশারফ করিম

যশোর শ্রমজীবি, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ
যশোর প্রতিনিধি  
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “মানুষের পাশে আমরা, যশোর” এর উদ্যোগে শ্রমজীবি, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
  যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে—বিশেষ করে নিউমার্কেট এলাকা, মনিহার এলাকায়—শ্রমজীবি ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রায় দুইশত মানুষের জন্য ইফতার বিতরণ করা হয়।
আয়োজনে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আদ্রিব জামান বর্ণ, আহ্বায়ক তাহমিদ আনজুম অংকুর, যুগ্ম আহ্বায়ক মো: শহেদ আহাম্মেদ ইয়ামিন ও মো: সিফাতুল মুরছালিন, সদস্য সচিব মাহাদী আবির আপন এবং সদস্যবৃন্দ পারভেজ, নাইম, ইশতিয়াক, অনিক, সাহিত্যে,আনাস,শায়নসহ আরও অনেকে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়,
“রমজান আমাদের সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আমরা বিশ্বাস করি, তরুণদের ইতিবাচক উদ্যোগ সমাজ পরিবর্তনের শক্তি হতে পারে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও আমরা মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।”
এ আয়োজন সফল করতে সহযোগিতাকারী সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।