May 21, 2026, 6:11 am

সাংবাদিক রুবেলের চাচা মুহিবুর রহমান, এর দাফন সম্পন্ন

Reporter Name

সাংবাদিক মো,রুবেল আহমদ তালুকদার, চাচা মুহিবুর রহমান এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২মে) এশার নামাজ শেষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ৪নং লক্ষীপাশা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের নিমাদল খালপার দক্ষিণ পাড়া জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন মাওলানা সৈয়দ সুনা মিয়া । জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি এবং মরহুমের বড় ভাই মো,হাবিবুর রহমান সাহেব ।এড এম আব্দুল করিম আকবরী প্রতিষ্টাতা প্রধান পূর্ব রেঙ্গা হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা। ভাতিজা সাংবাদিক রুবেল আহমদ তালুকদার।পরিবারের পক্ষ থেকে জানাজায় উপস্হিত সবার কাছে চাচার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন আল্লাহ পাক রাব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মুহিবুর রহমান উরপে কালা মিয়া (৬০) আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৪ নম্বর লক্ষীপাশা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড নিমাদল খালপার দক্ষিণ পাড়া উনার নিজ বাড়িতে মুহিবুর রহমান মৃত্যুবরণ করেন।

একই দিনে ৫নং ওয়ার্ড নিমাদল খালপার দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রঙ্গনের এশার নামাজের শেষে মরহুমের নামাজে জানাযা ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।তাহার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন উপস্থিত বক্তরা তাহার রুহের মাগফিরাত এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।