গোলাপগঞ্জ প্রতিনিধি
মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড অর্জন করায় যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারিছ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার পৌর শহরে অবস্থিত ওয়ারিছ উল্লাহ মার্কেট ২য় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সাবেক সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত। জেলা সদস্য,মোঃ শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইস্কাউট সিলেট অঞ্চলের কোষাধক্ষ্য ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউছুন্নাহ চৌধুরী নার্জিস।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা ও সিলেট টু সুতারকান্দি চার লেন বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছানু মিয়া, সংগঠনের বিভাগীয় সদস্য, কামরান উদ্দিন বাদল, সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ডাঃ লায়েক আহমদ।,সোহাগ মিয়া, নিজাম উদ্দিন, সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের উপজেলা শাখার সদস্য, খালেদ আহমদ। অনুষ্ঠানে
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শাখার সদস্য, আবিদ আহমদ।
বক্তারা বলেন, সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। একই সঙ্গে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মত সবাই কে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
প্রধান অতিথি বক্তব্যে মহিউসসুন্নাহ চৌধুরী নাড়জিস বলেন আজকের এই সংবর্ধনা হারিছ আলীকে দেননি আপনারা দিয়েছেন সারা গোলাপগঞ্জ বাসিকে এটা আমার হৃদয়ে থাকবে। তিনি সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন আমি সাংবাদিকতার পেশায় আছি জনগণের স্বার্থে, গরীব,অসহায়,পথচারীদে জন্য ও সমাজে ন্যায় প্রতিষ্টার লক্ষ্যে কাজ করব। আমি সারা বাংলাদেশর মানুষকে নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। সংবর্ধিত অতিথি হারিছ আলী বক্তব্যে বলেন আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে আমার এঅর্জন এটা আমার একার নয়,এই অর্জন সংবাদঅঙ্গনে সবার এবং আমার গোলাপগঞ্জ বাসির
অর্জন।
আলোচনা শেষে সংবর্ধিত অতিথি যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলীকে ক্রেস্ট দিয়ে প্রধান অতিথি বিশেষ অতিথি ও সংগঠনের সকল সদস্যবৃন্দ মিলে বরণ করে নেন । অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রমুখ