May 21, 2026, 6:12 am

যশোর কচুয়ায় জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুর

মোশারফ করিম

যশোর কচুয়ায় জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুর
যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে একটি এবতেদায়ী মাদরাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গত ১৯ ডিসেম্বর ভোরে সংঘটিত এ ঘটনায় মাদরাসার টিনের চাল,বেড়া ও আসবাবপত্র ভাঙচুরসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ করা হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি,আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে,অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।