May 21, 2026, 6:12 am

টানা চার দফা বাড়ল স্বর্ণের দাম

মোশারফ করিম

মোশারফ করিম
দেশের বাজারে টানা চার দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ রোববার (২১ ডিসেম্বর) চতুর্থ দফায় ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে টানা ৪ দফায় দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে মোট ৭ হাজার ২২ টাকা।

রোববার সবশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

এর আগে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

তারও আগে গত ১৩ ডিসেম্বর ভরিতে এক লাফে ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর দু’দিন আগেও (১১ ডিসেম্বর) দেশে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

ওই সময় ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।