May 21, 2026, 5:30 am

যশোরে চেক বিতরণে সাংবাদিক কল্যাণে সহায়তার বার্তা যশোর প্রতিনিধি :

মোশারফ করিম

যশোরে চেক বিতরণে সাংবাদিক কল্যাণে সহায়তার বার্তা

যশোর প্রতিনিধি :
যশোরে সাংবাদিকদের কল্যাণে আর্থিক সহায়তা প্রদান ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা

পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর জেলা তথ্য অফিসার রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হোসেন টুকুন, লোকসমাজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, সুবর্ণভূমির সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সহায়তা ও শিক্ষাবৃত্তি চেক বিতরণ অনুষ্ঠান” শীর্ষক আয়োজনে সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অসুস্থ, অস্বচ্ছল ও প্রয়াত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে যশোরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে চেক তুলে দেন এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন।