July 21, 2026, 5:54 pm
শিরোনাম :
আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সিলেটে আইসিসিআর স্কলারশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত প্রবাসীদের নিয়ে মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি ডিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দ্রুত বিচার আইনের মামলায় বাঘার শরিফ উদ্দিনের সহযোগী ফারুক আহমদ মছরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে রক্তাক্ত বিয়ানীবাজার: ২৪ ঘণ্টায় দুই হত্যাকাণ্ড, কন্যা হত্যা মামলায় বাবা গ্রেফতার খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ নেতার ছবি প্রকাশ সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

যবি-প্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

মোশারফ করিম

যশোর প্রতিনিধি

শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান এবং যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
কনফারেন্সের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। কনফারেন্সের অরগানাইজিং সেক্রেটারি ছিলেন অধ্যাপক ড. মো. আমিনুর রহমান।
অনুষ্ঠানে দেশি ও বিদেশি গবেষক ও আলোচক ছাড়াও যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কনফারেন্সে সমসাময়িক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন রুপম ও শান্তা সেন।