October 19, 2026, 12:58 pm

জ্ঞান, নৈতিকতায় নিজেদের গড়ে তুলতে হবে: ছাত্রশিবির সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট

সিলেট সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়। কলেজ অডিটোরিয়ামে ৮০০ নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান হয়।
কলেজ সেক্রেটারি ইয়াজুর হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব কছাত্রশিবির কলেজ সভাপতি ফাহমিদ আল মাহদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
বিশেষ অতিথি হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি মাসুদ রানা তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, সিবগাতুল্লাহ সিবগা বলেন, সফলতার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি হলো সময়। সময়ের সঠিক ব্যবস্থাপনাই একজন শিক্ষার্থীকে অন্যদের থেকে এগিয়ে নিতে পারে। প্রতিদিনের সময় কীভাবে ব্যয় হচ্ছে, কোন কাজ অগ্রাধিকার পাচ্ছে এবং নিজের লক্ষ্যের দিকে কতটুকু এগোনো যাচ্ছে—তার ওপরই অনেকাংশে সফলতা ও ব্যর্থতার ব্যবধান নির্ভর করে। সময়কে যে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎকেও অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর লক্ষ্য শুধু দুনিয়াবি সফলতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষা, কর্মজীবন ও ব্যক্তিগত অর্জনের পাশাপাশি আত্মিক উন্নয়নও জরুরি। জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র, নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মানসিকতা গড়ে তুলতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তা, প্রশাসক ও নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করবে। তাদের হাতে শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, একটি সমাজের ভবিষ্যৎও অনেকাংশে নির্ভর করবে। তাই বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই লক্ষ্য নির্ধারণ, সময়ের সদ্ব্যবহার, জ্ঞানচর্চা, নৈতিকতা ও আত্মশুদ্ধির সমন্বিত পথ বেছে নেওয়াই হতে পারে সত্যিকার সফলতার প্রথম পদক্ষেপ।



ফেসবুক পেইজ