July 21, 2026, 5:56 pm
শিরোনাম :
আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সিলেটে আইসিসিআর স্কলারশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত প্রবাসীদের নিয়ে মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি ডিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দ্রুত বিচার আইনের মামলায় বাঘার শরিফ উদ্দিনের সহযোগী ফারুক আহমদ মছরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে রক্তাক্ত বিয়ানীবাজার: ২৪ ঘণ্টায় দুই হত্যাকাণ্ড, কন্যা হত্যা মামলায় বাবা গ্রেফতার খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ নেতার ছবি প্রকাশ সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

যশোর সরকারি টেকনিক্যাল স্কুলও কলেজে ‘জব ফেয়ার–২০২৬’ উপলক্ষে সেমিনার

মোশারফ করিম

যশোর সরকারি টেকনিক্যাল স্কুলও কলেজে ‘জব ফেয়ার–২০২৬’ উপলক্ষে সেমিনার

যশোর প্রতিনিধি
যশোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে ‘জব ফেয়ার–২০২৬’ উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের রিসোর্স সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের বিষয় ছিল“ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিতকরণে শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা”। এতে শিক্ষার্থী, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটির উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অটোমোবাইল চীফ ইন্সট্রাক্টর জয়ন্ত কুমার বিশ্বাস। সেমিনারে সভাপতিত্ব করেন যশোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জহীরুল হক মজুমদার। এছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান ও ভবিষ্যৎ শিল্পখাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বয় সমন্বয় করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব হবে এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিতকরণ আরও সহজ হবে।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প (ASSET)-এর আওতায় ‘জব ফেয়ার–২০২৬’ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মেলার সমাপনী পর্বে স্টলে অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) বিতরণ করা হয়।