July 21, 2026, 8:39 pm
শিরোনাম :
আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সিলেটে আইসিসিআর স্কলারশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত প্রবাসীদের নিয়ে মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি ডিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দ্রুত বিচার আইনের মামলায় বাঘার শরিফ উদ্দিনের সহযোগী ফারুক আহমদ মছরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে রক্তাক্ত বিয়ানীবাজার: ২৪ ঘণ্টায় দুই হত্যাকাণ্ড, কন্যা হত্যা মামলায় বাবা গ্রেফতার খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ নেতার ছবি প্রকাশ সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

Reporter Name

জাগ্রত সিলেট ডেস্ক,

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। শুক্রবার ও শনিবারের কোয়ার্টার ফাইনাল শেষে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এবার শিরোপার লড়াইয়ে ফাইনালে ওঠার জন্য মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি এবং আরেকটি মহারণে দেখা হবে আর্জেন্টিনা-ইংল্যান্ডের।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১৪ জুলাই দিবাগত রাত ১টায়। ডালাসে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে হারিয়েছে মরক্কোকে, আর স্পেন একই ব্যবধানে বিদায় করেছে বেলজিয়ামকে।

দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই দিবাগত রাত ১টায় আটলান্টায়। সেখানে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও হ্যারি কেইনের ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে ১২০ মিনিটের লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

দুই সেমিফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে ১৯ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে।