July 21, 2026, 8:52 pm
শিরোনাম :
আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সিলেটে আইসিসিআর স্কলারশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত প্রবাসীদের নিয়ে মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি ডিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দ্রুত বিচার আইনের মামলায় বাঘার শরিফ উদ্দিনের সহযোগী ফারুক আহমদ মছরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে রক্তাক্ত বিয়ানীবাজার: ২৪ ঘণ্টায় দুই হত্যাকাণ্ড, কন্যা হত্যা মামলায় বাবা গ্রেফতার খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ নেতার ছবি প্রকাশ সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

প্রবাসীদের নিয়ে মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি

Reporter Name

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০ নম্বর উত্তর বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা গ্রামের বাসিন্দা বুরহান উদ্দিন মেম্বারের বিরুদ্ধে দুই প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এ ঘটনার ফলে তারা সামাজিক, মানসিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী এম. শাহিদুল হক সোহেল অভিযোগ করেন, অভিযুক্ত বুরহান উদ্দিন মেম্বারের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ, আর্থিক লেনদেন, পরিচয় কিংবা যোগাযোগ ছিল না। তা সত্ত্বেও তাকে, ফ্রান্সপ্রবাসী শাহা আলমকে, তাদের পরিবার এবং এলাকার মানুষকে জড়িয়ে আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ১৯ মে ২০২৬ তারিখে অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করেন। পরে স্থানীয় সচেতন মহলের সমালোচনার মুখে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হলেও, সেটি সংরক্ষণ করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ব্যক্তিগত নম্বরে পুনরায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে এম. শাহিদুল হক সোহেল বলেন, ঘটনার পর তিনি, শাহা আলম এবং তাদের পরিবারের সদস্যরা চরম মানসিক চাপে পড়েন। পরে দেশ-বিদেশে অবস্থানরত সচেতন ব্যক্তিদের পরামর্শে তিনি আইনগত প্রতিকার চাওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে বাংলাদেশের প্রচলিত আইন অনুসরণ করে সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে অভিযোগটি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গোলাপগঞ্জ মডেল থানায় পাঠানো হয় এবং বর্তমানে রাকুয়ার বাজার পুলিশ ফাঁড়িতে তদন্তাধীন রয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন।

এম. শাহিদুল হক সোহেল বলেন, তিনি বাংলাদেশের বিচারব্যবস্থা ও প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রেখে নিরপেক্ষ তদন্তের অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং ভবিষ্যতে কোনো প্রবাসী এ ধরনের হয়রানির শিকার না হন।