July 21, 2026, 9:56 pm
শিরোনাম :
আর্জেন্টিনাকে লজ্জায় ডুবিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সিলেটে আইসিসিআর স্কলারশিপের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত প্রবাসীদের নিয়ে মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি ডিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দ্রুত বিচার আইনের মামলায় বাঘার শরিফ উদ্দিনের সহযোগী ফারুক আহমদ মছরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে রক্তাক্ত বিয়ানীবাজার: ২৪ ঘণ্টায় দুই হত্যাকাণ্ড, কন্যা হত্যা মামলায় বাবা গ্রেফতার খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ নেতার ছবি প্রকাশ সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন। 

মোশারফ করিম

যশোর প্রতিনিধি

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা ১টায় প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা বাড়ছে। নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক রাশেদ খান,বাংদেশের কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি মিজানুর রহমান মজনু নাগরিক সমাজের সভাপতি হাবিবা শেফাসহ অন্যান্যরা।